আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আগেই জানিয়েছিলেন রাতের মধ্যেই ময়নাগুড়ি - দোমহানি পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। মধ্যরাত, প্রায় পৌনে একটা হাওড়া স্টেশনে পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাতেই বিশেষ ট্রেনে ময়নাগুড়িতে দুর্ঘটনা স্থলের দিকে রওনা দেন। আজ শুক্রবার ভোরেই তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখবেন।
কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সহ পদস্থ রেল কর্তারা।আরও পড়ুন:
হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, “খুব দুঃখজনক ঘটনা। যে সব যাত্রী আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আগামী দিন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকটাও নজর রাখা হবে।” রেলমন্ত্রী আরও জানান, যাত্রীদের উদ্ধার করাই এখন প্রথম লক্ষ্য।আরও পড়ুন:
বৃহস্পতিবার বিকেলেই উত্তরবঙ্গের ময়নাগুড়িতে এক ভয়াবহ দুর্ঘটনায় লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। ঘটনায় মৃতের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে। বহু মানুষ আহত হয়েছে এই ঘটনায়।( ছবি সংগৃহীত)
আরও পড়ুন: