বিপাশা চক্রবর্তী, কলকাতাঃ কলকাতার সঙ্গে ঘুড়ির যোগ নিবিড়। শহরের আকাশে ব্যাপক হারে ঘুড়ি ওড়ানোর চল শুরু হয় নবাব ওয়াজেদ আলির হাত ধরেই। নবাবী আমলে বিভিন্ন রকমের ঘুড়ি দেখা গেছে। ওয়াজেদ আলি শাহের আমল ছিল পেশাদার ঘুড়ি উড়িয়েদের সুবর্ণ যুগ। তবে বর্তমানে ঘুড়ি ওড়ানো অনেকটাই বিনোদনের সঙ্গে পরিচিত। কলকাতার আকাশ জুড়ে এখন ঘুড়ির মেলা দেখা যায় স্বাধীনতা দিবস ও বিশ্বকর্মা পুজোয়। সেই সময় আকাশে রং-বেরংয়ের ঘুড়ি ওড়ে। তবে কলকাতায় এই প্রথম রাতের আকাশে উড়ল এলইডি লাগানো, আলোকিত ঘুড়ি। যা দেখে তাজ্জব বনে গেছে মানুষ।
আরও পড়ুন:

আর এই ভিন্নধর্মী আইডিয়ার নেপথ্যে রয়েছেন কালীঘাটের বাসিন্দা সৌমিক সরকার। সৌমিকবাবু জানান, ঘুড়ি ওড়ানোটা প্রথমত আমাদের পারিবারিক নেশা। এটা প্রায় বংশ পরম্পরা ধরে চলে আসছে। আমরা প্রধানত সকালের আকাশেই ঘুড়ি উড়তেই দেখেছি। তবে রাতের আকাশেও যে ঘুড়ি ওড়ানো যায়, সেটা আমরাও জানতাম না। গত কয়েক বছর আগে ইউ টিউবে সিঙ্গাপুর, চিন, জাপানের বিভিন্ন কাইট ফেস্টিভ্যালের ভিডিও দেখি হয়। সেখানেই এই আলোকিত ঘুড়ির সম্পর্কে প্রথম জানি। এরপর এলইডি লাইট লাগানো ঘুড়ি তৈরির চিন্তা ভাবনা মাথায় আসে।
আরও পড়ুন:

সৌমিকবাবু আরও জানান, ভারতের মধ্যে একমাত্র আহমেদাবাদ ও দিল্লিতে রাতের আকাশে ঘুড়ি ওড়ানো হয়।
আরও পড়ুন:

চলছে প্রস্তুতি...।
সোমবার, ১৬ আগস্ট আমাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে। রাতের আকাশে আমরা ওড়াতে পেরেছি এলইডি লাইট লাগানো আলোকিত ঘুড়ি। ঘুড়িটির মাপ ছিল আড়াইফুট বাই তিনফুট। কলকাতায় চট করে এত বড় সাইজের ঘুড়ি কেউ ওড়ায় না। আমরা স্পেশাল অর্ডার দিয়ে 'সঞ্জু কাইটস' থেকে এই ঘুড়িটি তৈরি করি।
আরও পড়ুন:

আমি কাইটস অ্যাসোসিয়েশন-গ্রুপের সদস্য। এই গ্রুপে এই এলইডি লাইট লাগানো ঘুড়ি সম্পর্কে পোস্ট করি। তার পর মূলত সেখান থেকে ও গুগল-এ সার্চ করে জানতে পারি, এই আলোকিত ঘুড়ি কলকাতার আকাশে আমরাই প্রথম ওড়ালাম।
আমাদের চেষ্টা সফল হওয়ার কারণে স্বভাবতই আমরা খুব খুশি। প্রচুর মানুষের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছি। ভালো লাগছে।
আরও পড়ুন:

সৌমিকবাবু জানান, তবে এই কাজে পরিবারের অন্যতম দুই খুদে সদস্য আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করেছে। এর মধ্যে একজন সোহন সরকার আর অপর জন শৌর্য সরকার। দুজনের উৎসাহই ছিল সবচেয়ে বেশি।
আরও খবর
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে গেরুয়া শিবিরের হামলা: 'কাপুরুষোচিত আক্রমণ' তোপ অভিষেকের
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ব্রিগেডে মোদির সভার আগেই অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, স্মৃতিচারণায় বিঁধলেন বিরোধীদের
‘গ্রামবাসী’ কারা? ৪৫ দিনে গ্যাস বুকিং শর্তে রাজ্যজুড়ে চরম ধন্দ
‘গ্রামবাসী’ কারা? ৪৫ দিনে গ্যাস বুকিং শর্তে রাজ্যজুড়ে চরম ধন্দ
বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা কি সোমবার? ট্রাইব্যুনাল গঠনে তৎপর উচ্চ আদালত
বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা কি সোমবার? ট্রাইব্যুনাল গঠনে তৎপর উচ্চ আদালত
যুদ্ধের জের: রান্নার গ্যাসের সঙ্কটে বিপাকে রাজ্য, বন্ধ মৎস্যজীবীদের ট্রলার ও মা ক্যান্টিন
যুদ্ধের জের: রান্নার গ্যাসের সঙ্কটে বিপাকে রাজ্য, বন্ধ মৎস্যজীবীদের ট্রলার ও মা ক্যান্টিন
মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? যুবসাথী নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার
মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? যুবসাথী নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার
রাজ্যপাল হিসাবে শপথ নিলেন আরএন রবি, লোকভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী