পুবের কলম, ওয়েবডেস্ক: ফের খবরের শিরোনামে ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ট্যুইটার কেনার চুক্তি হয়েছে । এবার ইলনের ইচ্ছে ট্যুইট করে জানিয়েছেন তিনি। ট্যুইট করে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কোকাকোলা কিনে নিতে চান।

'

আজ বৃহস্পতিবার ইলনের এই ট্যুইট ফের সাড়া ফেলেছে গোটা বিশ্বে। কোকাকোলা কিনতে চেয়ে ইলন মাস্কের করা টুইটটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ লাখের বেশি মানুষ। সেখানে অনেক মন্তব্য পড়েছে।

ইলন মাস্কের ট্যুইটার নিজেদের ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন অনেকে। অনুসারীদের কারও কারও মন্তব্যের উত্তর দিয়েছেন ইলন মাস্ক। তবে এবার কিন্তু  কোকাকোলা কিনতে ইলন মাস্কের আগ্রহের চেয়ে তিনি কেন বহুজাতিক এই পানীয় কোম্পানিটি কিনে নিতে চাইছেন, সেটা নিয়ে মানুষ আলোচনা করছেন বেশি।