পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারত তার বীর সন্তানদের হারিয়েছিলেন। পুলওয়ামার বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৪০ জন বীর সিআরপিএফ জওয়ান। আজ সেই দিন ভারতের জন্য আজ কালা দিবস। আজ সেই দিনকে স্মরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এক ট্যুইট করে বলেন, 'আজকের দিনে পুলওয়ামায় যে বীরদের হারিয়েছি তাঁদের স্মরণ করছি।
তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনওদিন ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী দেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।”আরও পড়ুন:
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানের একটি কনভয় যাচ্ছিল। আচমকা বিস্ফোরণ ঘটে। সেই সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়।
ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ। মৃত্যু হয় ভারতের ৪০ জন বীর সন্তানের। এই হামলার দায় স্বীকার করে মাসুদ আজহারের নেতৃত্বাধীন পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এই হামলায় প্রতিবাদে গর্জে ওঠে ভারত। সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমান। বেছে বেছে হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলিতে।আরও পড়ুন: