পুবের কলম ওয়েব ডেস্কঃ আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার ও ভিডিওকন গোষ্ঠীর কর্ণধার বেণুগোপাল ধূতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। ঋণ প্রতারণা-কাণ্ডে অভিযুক্ত এই তিনজন। এক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআই অবশ্য অভিযুক্তদের নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করেনি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার অভিযুক্তদের বিশেষ আদালতে পেশ করা হয়।
সিবিআইয়ের আইনজীবী অভিযুক্তদের তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার আবেদন না করায় বিচারক তাঁদের ১০ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।আরও পড়ুন:
২০১৮ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন ছন্দা কোচার। তিনি ব্যাঙ্কের ঋণ দেওয়ার পদ্ধতিতে ভিডিওকন গ্রুপ, কনজিউমার ইলেকট্রনিক্স ও তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থাকে সমর্থন করেছিলেন। এরপরই তা নিয়ে বিতর্কের জেরেই ছন্দা পদত্যাগ করেন।পরবর্তী কালে ভিডিওকন গ্রুপকে ২০১২ সালে ৩২৫০ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।