পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যসভায় সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল তৃণমূল। কমিশনের পক্ষ থেকে আগামী ৪ অক্টোবর রাজ্যসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়। মোট ৬টি আসনে ভোট হবে। ওইদিনই ভোট গণনা। গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মানস ভুঁইয়া।
তাঁর ছেড়ে যাওয়া আসনটি খালি ছিল।আরও পড়ুন:
সম্প্রতি তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। ত্রিপুরায় তৃণমূলের অন্যতম মুখ হয়ে উঠেছেন সুস্মিতা দেব।
আরও পড়ুন:
২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে তৃণমূল। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেছেন, ত্রিপুরায় মহিলারা জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ।
মহিলাদের একটা ভিন্ন ভোট ব্যাঙ্ক রয়েছে। মহিলাদের ইউনিক চাহিদা যদি কেউ বোঝেন, সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।'আরও পড়ুন:
সুস্মিতা দেব অসমের শিলচরের সংসদীয় এলাকায় ১৬ তম লোকসভার সদস্য ছিলেন। সর্বভারতীয় জাতীয় মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি তিনি যোগদান করেন তৃণমূলে।