পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন সহায়তা ছাড়া তারা ইরানের বিরুদ্ধে এক সপ্তাহও লড়াই করতে পারবে না ইসরাইল। শুক্রবার এমনই মন্তব্য করলেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে ১২ দিনের যুদ্ধ শুরু করেছিল, সেই প্রেক্ষাপটে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র থেকে আসে না; বরং জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করে। গত জুন মাসে ১২ দিনের আগ্রাসনে ইসরাইল সরকার শাস্তি পেয়েছে।

গালিবাফের কথায়, ‘যদি জনগণের হৃদয় আমাদের সঙ্গে থাকে, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু যদি তারা সঙ্গে না থাকে, তবে আমাদের ক্ষেপণাস্ত্র হামলাও যুদ্ধের সময়ের মতো কার্যকর হবে না।’ ইরানের সংসদের স্পিকার দাবি করেন, ইরানি জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনীর হাতে ইসরাইলি শাসকগোষ্ঠী ও তাদের মার্কিন সমর্থকরা যুদ্ধে পরাজিত হয়েছে। গালিবাফ সাফ বলেন, ‘শত্রু সামরিক শক্তি নিয়ে আক্রমণ করেছিল, আর আমরাও সামরিক শক্তি দিয়ে তাদের সতর্ক করেছি এবং শাস্তি দিয়েছি।’