পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ ষষ্ঠদিন। ছদিনের মাথায় রুশ- ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান পরিস্কার করল উত্তর কোরিয়া।রুশ আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ ও ‘স্বেচ্ছাচারী আচরণকে’ দায়ী করেছেন কিম জং উন।উত্তর কোরীয়ার পররাষ্ট্র মন্ত্রকের দায়ি পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’ এই সংবাদ জানিয়েছে।আরও পড়ুন:
ইউক্রেন সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে চলেছে।পিয়ং ইয়ংয়ের অভিযোগ, ইউরোপে আক্রমণাত্মক মনোভাব ও আগে তার ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি। এই বিষয়ে রাশিয়ার দাবি ‘বৈধ ও যুক্তিযুক্ত হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: