নয়ডা: অপহরণের পর নাবালিকা মেয়েদের জবরদস্তি করে বয়স্ক পুরুষদের কাছে বিয়ের নামে কেনাবেচা চলছিল অনেকদিন ধরে। হরিয়ানার গৌতম বুদ্ধ নগরের ঘটনা। পুলিশ এই ঘটনায় তিন মহিলা সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে।একটি চক্র এই ঘটনায় জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (মহিলা ও শিশু নিরাপত্তা) বৃন্দা শুক্লা জানিয়েছেন, স্থানীয় রবুপুরা পুলিশের দল একটি নিখোঁজ ১২ বছর বয়সী একটি মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে নেমে একটি চক্রের খোঁজ পায়।
বৃন্দা শুক্লা আরও বলেন, চক্রটি অল্পবয়সী মেয়েদের তাদের সাথে চলে যাওয়ার জন্য প্রলুব্ধ করত এবং তারপরে তাদের থেকে অনেক বয়স্ক পুরুষদের কাছে বিয়ের নামে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করত। গত বছর ২৬ ডিসেম্বর ১২ বছর বয়সী ওই মেয়েটির মা স্থানীয় পুলিশকে জানান যে তার মেয়ে তাদের বাড়ির বাইরে খেলছিল কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মেয়েটির মা অবিলম্বে একটি এফআইআর দায়ের করে। পুলিশ অনুসন্ধান শুরু করে। এই মামলায় জড়িত থাকার সন্দেহে একটি গ্যাংকে খুঁজে পায় পুলিশ। পুলিশ দেখেছে যে কিছু মহিলাও এই গ্যাংয়ের সদস্য। এই মহিলারা মেয়েটিকে তার বাড়ির বাইরে যেতে থেকে প্রলুব্ধ করে৷ পুলিশ জানতে পারে মেয়েটিকে হরিয়ানার একজন ৫২ বছর বয়সী ব্যক্তির কাছে ৭0,000 টাকায় বিক্রি করা হয়েছিল৷ গৌতম বুদ্ধ নগর পুলিশ বলেছে, গ্যাংটি হরিয়ানার রোহতক থেকে কাজ করছে তবে অন্যান্য আশেপাশের এলাকা থেকেও নাবালিকাদের তুলে নিয়ে গেছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছে।ডেপুটি কমিশনার বৃন্দা শুক্লা বলেন, শীঘ্রই তাদেরও গ্রেপ্তার করা হবে। রবুপুরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। এদিকে সংবাদ সংস্থা জানাচ্ছে- ‘হরিয়ানা রাজ্যের গ্রামগুলিতে বাস করা অনেক নাবালিকাদের কোন না কোন সময় তিনবারেরও বেশিবার বিয়ে দেওয়া হয়েছে’। গ্রামবাসীরা এদেরকে ডাকে ‘পারোস’ বলে। একটা অবমাননাকর শব্দ যা দ্বারা গ্রামবাসীরা বোঝাতে চায় তাদেরকে কিনে আনা হয়েছে। এমনই একজন অভাগা মেয়ের নাম মোনালিসা। অপহরণ করে প্রথম যখন মুখলেসাকে বিক্রি করা হয়, তখন ওর বয়স ছিল ১২ বছর। যে লোকটা মুখলেসাকে কিনেছিল তার বয়স ছিল ৭০ এর কাছাকাছি। মুখলেসাকে কেনার কিছুদিনের মধ্যেই তার একটা বাচ্চা হয়। বছর তিনেক পর মুখলেসার বুড়ো মালিক মারা গেলে তাকে আবার বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হয়।আরও খবর
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
অন্ধ্রপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাজপার ৪ প্রার্থী
বুকিংয়ের সময় সাইট ক্র্যাশ, ১৫ জুলাইয়ের মধ্যে আসছে সম্পূর্ণ নতুন IRCTC ওয়েবসাইট—ঘোষণা রেলমন্ত্রী
বুকিংয়ের সময় সাইট ক্র্যাশ, ১৫ জুলাইয়ের মধ্যে আসছে সম্পূর্ণ নতুন IRCTC ওয়েবসাইট—ঘোষণা রেলমন্ত্রী
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত উত্তরপ্রদেশের যুবক, শোক পরিবারে
ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত উত্তরপ্রদেশের যুবক, শোক পরিবারে
দুই দেশের মাঝখানে অসহায় এক প্রবীণ, 'পুশব্যাক' নিয়ে সীমান্তে বিএসএফ-বিজিবি'র বাদানুবাদ!
দুই দেশের মাঝখানে অসহায় এক প্রবীণ, 'পুশব্যাক' নিয়ে সীমান্তে বিএসএফ-বিজিবি'র বাদানুবাদ!
মনিপুরে ৬ নাগা নাগরিকের মৃতদেহ উদ্ধার: নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র বিক্ষোভ
মনিপুরে ৬ নাগা নাগরিকের মৃতদেহ উদ্ধার: নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র বিক্ষোভ
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ