বিহার ও পশ্চিমবঙ্গের কিছু জেলা কেটে নতুন একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জল্পনা ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের সীমাঞ্চল এলাকায় সফর করার পর থেকেই এই জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ে। সফরের সময় তিনি সীমান্তবর্তী জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং মাদক পাচার রোধ নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়।
কিন্তু এই বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, বিহারের কয়েকটি জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কিছু এলাকা মিলিয়ে কি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা চলছে।আরও পড়ুন:
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, কেন্দ্রের শাসক দল রাজ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, বাংলার ভূখণ্ড নিয়ে এ ধরনের পরিকল্পনা মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
আরও পড়ুন:
অন্যদিকে কেন্দ্র সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, বিহার ও পশ্চিমবঙ্গের অংশ কেটে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কোনো প্রস্তাব সরকারের কাছে নেই। এই দাবি পুরোপুরি গুজব বলেই জানানো হয়েছে।আরও পড়ুন:
তবে বিরোধী শিবিরের বক্তব্য, সম্প্রতি সীমান্ত এলাকায় বাড়তি তৎপরতা এবং প্রশাসনিক বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে, সেই সংবেদনশীল এলাকাকে ঘিরে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ফলে কেন্দ্রের আশ্বাস সত্ত্বেও এই ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপ এখনও কমেনি।