রাজ্য, কলকাতা পুরসভা ও CESC’র কাছে রিপোর্ট তলব
পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতায় টানা বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও CESC’র কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলা হয়েছে।আরও পড়ুন:
শহরের যাদবপুর, পার্ক সার্কাস, তারাতলা, একবালপুর ও ভবানীপুরসহ বহু এলাকায় জল জমে চরম দুর্ভোগ তৈরি হয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর ও ঠাকুরপুকুরে ঘটে মৃত্যুর ঘটনা। আদালত নির্দেশ দিয়েছে— ক্ষতিপূরণ বিষয়ে রাজ্যকে মত জানাতে হবে, পুরসভাকে দিতে হবে নিকাশি ব্যবস্থার রিপোর্ট এবং দুর্ঘটনা এড়াতে CESC কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে হবে।
আরও পড়ুন:
ক্ষতিপূরণ ও সংস্কার সংক্রান্ত যা বিষয়, তা জানাবে রাজ্য।
কী কী পদক্ষেপ করেছে, তা জানাতে হবে পুরসভা ও সিইএসসিকে। ৭ নভেম্বর রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সে দিনই মামলার শুনানি হবে। তড়িদাহত হয়ে এতজনের মৃত্যুর ঘটনায় এ দিনই একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর আর্জি, পুজোর সময়ে যাতে খোলা তার এ দিক ও দিক না পড়ে থাকে, আর যেন প্রাণ না যায়। শুক্রবার মামলাটি শুনবে আদালত।