ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান এই অভিযান অত্যন্ত সফল হয়েছে।
ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, এই অভিযান শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সামরিক শক্তির ওপর বড় আঘাত হানা সম্ভব হয়েছে।
ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও তিনি দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, যদি শূন্য থেকে দশের মধ্যে এই অভিযানের অগ্রগতি মূল্যায়ন করা হয়, তবে তার মান হবে পনেরো। অর্থাৎ তাঁর মতে, অভিযান প্রত্যাশার থেকেও অনেক বেশি সফল হয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে নিহত ইরানি নেতারা ‘অসুস্থ মানসিকতার মানুষ’ ছিলেন। তাই এই অভিযান বিশ্বের জন্য উপকারী হয়েছে বলেও মন্তব্য করেন