আরও পড়ুন:
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি-জেডিইউ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার সামাজিক মাধ্যমে এক্স (X)-এ পোস্ট করে তিনি অভিযোগ করেন, গত ২০ বছরে রাজ্যের যুবসমাজের প্রতিটি সুযোগ ও স্বপ্ন কেড়ে নিয়েছে বিজেপি-জেডিইউ সরকার। তাঁর কথায়, “বিহারের আত্মসম্মান পুনরুদ্ধারের সময় এখনই, মহাগঠবন্ধনের ‘ন্যায় সংকল্প’ বাস্তবায়নের সময় এসেছে।”
আরও পড়ুন:
খাড়গে লিখেছেন, “বিহারের মানুষ যেখানে যান, সেখানেই নিজেদের পরিশ্রম ও প্রতিভা দিয়ে সাফল্য অর্জন করেন।
কিন্তু নিজেদের রাজ্যে কেন পারেন না? কারণ, বিজেপি-জেডিইউ সরকার তাঁদের সুযোগ থেকে বঞ্চিত করেছে, তাঁদের সস্তার শ্রমিক হতে বাধ্য করেছে।”আরও পড়ুন:
তিনি আরও জানান, “দেশে শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের দিক থেকে বিহার ২৩তম স্থানে রয়েছে। রাজ্যে মাত্র ১.৩ লক্ষ মানুষ এই খাতে কর্মরত, যার মধ্যে ৩৬,১৩৫ জন স্থায়ী কর্মচারী।”
আরও পড়ুন:
উল্লেখ্য, মহাগঠবন্ধনের নির্বাচনী ইশতেহারে প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।