Admission at undergraduate and postgraduate level is now online, the Department of Higher Education has announced, find out the details
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি মাসেই কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবেনা ভর্তির জন্য। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
আরও পড়ুন:
জুন মাসেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল।
যদিও এখনও স্নাতক স্তরে শুরু হয়নি ভর্তির প্রক্রিয়া। এবার এই মর্মেই জারি করা হল বিজ্ঞপ্তি।আরও পড়ুন:
একনজরে স্নাতক স্তরে ভর্তির দিনক্ষণঃ
আরও পড়ুন:
আবেদন শুরু: ১৮ জুলাই আবেদন করার শেষ তারিখ: ৫ আগস্ট মেধা তালিকা প্রকাশ: ১৬ আগস্ট ভরতির প্রক্রিয়া শেষ: ১৫ সেপ্টেম্বর ক্লাস শুরু: ১৯ সেপ্টেম্বর (প্রথম সেমেস্টার)
আরও পড়ুন:
এর পাশাপাশি স্নাতকোত্তর স্তরেও শুরু হবে ভর্তির প্রক্রিয়া। ৩১ অগস্টের মধ্যে ফল প্রকাশ করা হবে স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের তারপরেই স্নাতকোত্তর স্তরে শুরু হয়ে যাবে ভর্তি ।
আরও পড়ুন:
এক নজরে দেখে নেওয়া যাক স্নাতকোত্তর স্তরে ভর্তির দিনক্ষণঃ
আরও পড়ুন:
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর আবেদন করার শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ: ২০ সেপ্টেম্বর ভরতির প্রক্রিয়া শেষ: ২১ অক্টোবর ক্লাস শুরু: ১ নভেম্বর
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভর্তির জন্য কোনভাবেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। পুরো বিষয়টাই অনলাইনে হবে । ভর্তির টাকাও ই-পেমেন্ট হবে। মেধা তালিকা অনুযায়ী হবে ভর্তি।
আরও পড়ুন: