আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: তিহার জেলে অনশন শুরু করা কাশ্মীরি নেতা তথা জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট সুপ্রিমো ইয়াসিন মালিককে ভর্তি করা হল হাসপাতালে। এই কাশ্মীরি নেতার রক্তচাপ দ্রুত ওঠানামা করছে। দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়াসিনকে।
আরও পড়ুন:
শুক্রবার সকাল থেকেই তিহার জেলে অনশন শুরু করেছেন ইয়াসিন।
হাসপাতালে ভর্তির পরেও তিনি কোনরকম চিকিৎসা নিতে অস্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। স্যালাইন দেওয়া হয়েছে এই কাশ্মীরি নেতাকে।আরও পড়ুন:
তিহার জেলের সাত নম্বর ব্যারাকের একটি সলিটরি সেলে ছিলেন মালিক। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেডিকেল ইনভেস্টিগেশন রুমে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
কিন্তু জেকেএলফ প্রধান কেন অনশন শুরু করলেন। দুটি মামলায় ব্যক্তিগত হাজিরা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি আবেদন করেছিলেন।
আরও পড়ুন:
১৯৮৯ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মুহম্মদ সঈদের কন্যা রুবাইয়া সঈদকে অপহরণ এবং ১৯৯০ সালে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চার কর্মকর্তাকে হত্যার ঘটনায় এই বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে মামলা চলছে। ৫৬ বছর বয়সী মালিক বিশেষ জঙ্গি ও বিঘ্নকারী কার্যক্রম (প্রতিরোধ) আইন (টাডা) আদালতে শারীরিক হাজিরার জন্য সরকারকে চিঠি লিখেছিলেন ইয়াসিন মালিক।
আরও পড়ুন: