০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবগারি দুর্নীতিতে হাজিরার দিনই অনশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা

পুবের কলম, ওয়েবডেস্ক: আবগারি নীতি দুর্নীতিতে টালমাটাল অবস্থা অব্যাহত দিল্লির। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। প্রতীকী অনশনে বসলেন কেসি আর কন্যা কবিতা। সংসদে চলতি বাজেট অধিবেশনের মধ্যে মহিলা সংরক্ষণ বিল আনার দাবিতে প্রতীকী অনশনে বসেছেন কেসি আর কন্যা কবিতা। তার এই কর্মসূচিতে তৃণমূল সহ ১২টি বিরোধী দলের সদস্যরা সামিল হবে বলে খবর। এই দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টি সহ মোট ১২টি দল।

জানা গিয়েছে, আজ দিনভর যন্তর মন্তরে অনশন বিক্ষোভ দেখাবেন বিআরএস নেত্রী কে কবিতা। গতকাল তিনি জানিয়েছিলেন, মোট ১৮টি রাজনৈতিক দল তাঁকে সমর্থন জানানোর আশ্বাস দিয়েছেন। তবে এ দিন সকালে জানা যায়, তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ন্যাশনাল কনফারেন্স পার্টি, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল ও সমাজবাদী পার্টির নেতা-নেত্রীরা যোগ দেবেন।

আরও পড়ুন: ‘কোনও মতুয়া নাম বাদ নয়’, SIR এর বিরুদ্ধে আমরণ অনশনে সাংসদ মমতাবালা ঠাকুর

প্রসঙ্গত, আজই দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডি তলব করেছিল কে কবিতাকে। কিন্তু দিল্লির যন্তর মন্তরে এদিন অনশন কর্মসূচি থাকায় আজ তিনি হাজিরা দিতে পারবেন না বলেই জানান ইডিকে।

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের

আগামী ১১ মার্চ দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি। ইডি সেই প্রস্তাবে রাজিও হয়েছে। সাংবাদিকের মুখোমুখি হয়ে কে কবিতা জানিয়েছিলেন, গত ২ মার্চই মহিলা সংরক্ষণ বিলের দাবিতে দিল্লিতে অনশন করার পোস্টার প্রকাশ করেছিলাম। ইডি ৯ মার্চ আমায় সমন পাঠায়। আমি ১৬ মার্চ হাজিরা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু আমি জানি না ওদের কীসের এত তাড়া তাই ১১ মার্চ হাজিরা দেওয়ার জন্য রাজি হয়েছি। আমি যেদিন বিক্ষোভ দেখাব বলে ঠিক করেছি, সেদিনই ইডি ডেকে পাঠাল। আমার বিক্ষোভ কর্মসূচির পরে ডাকতে পারত।

আরও পড়ুন: গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত কুস্তীগিরদের! দিল্লিতে আমরণ অনশনের ঘোষণা  

সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবগারি দুর্নীতিতে হাজিরার দিনই অনশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা

আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার