পুবের কলম, ওয়েবডেস্ক: জুম্মার নামাজের পর সিরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ। দেশটির হোমসের একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। ২০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্ত কাজ শুরু করেছে সিরিয়ার নিরাপত্তাবাহিনী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পরপরই এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর।আরও পড়ুন:
আরও পড়ুন:
এক ভিডিয়ো দেখা যায়, বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষজন মসজিদ থেকে ছুটে বেরিয়ে আসছেন। আহতদের কেউ স্ট্রেচারে, আবার কাউকে চাদর বা পোশাকে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।