পুবের কলম ওয়েব ডেস্কঃ বিএসএফ জওয়ানের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফের রক্ষকের হাতেই খুন তাঁর নিজের স্ত্রী, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন।মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানও হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানও হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, মৃতার নাম অঙ্কিতা সরকার। বসিরহাটের ইটিন্ডা পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রূপম সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর। স্বামী পেশায় বিএসএফ জওয়ান। হেমনগর কোস্টাল থানার সামশেরনগর চার নম্বর বিওপিতে কর্মরত অঙ্কিতার স্বামী।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অঙ্কিতার ওপর মানসিক শারীরিক নির্যাতন চালাত তাঁর শ্বশুর বাড়ির লোকজনরা। শুধু তাই নয় এই নিয়ে অঙ্কিতা স্থানীয় পুলিশ থানায় শ্বশুরবাড়ির লোকজনের নামে অভিযোগ দায়ের করেছিল।
বিষয়টি নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে কথাবার্তা হলেও মীমাংসার পথ বের হয়নি। শেষমেশ নির্যাতন সহ্য করতে না পেরে অঙ্কিতা বাদুড়িয়ার লক্ষীনাথপুরে নিজের বাপের বাড়ি চলে যান। কিন্তু সংসারে হাল ফিরবে এই আশা দেখিয়ে ফের তাকে ডেকে পাঠায় স্বামী রূপম।তারপর এই ঘটনা।আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে গিয়েছিলেন রূপম।শুক্রবার ফের তাদের মধ্যে বচসা বাধে।
আর শুক্রবারই বাড়ি থেকে উদ্ধার হয় অঙ্কিতার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, বচসা তীব্র আকার ধারণ করলে তখনই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।এরপর মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় ঘরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়।আরও পড়ুন:
ইতিমধ্যেই মৃতার স্বামীকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার পরিজনদের মধ্যে।তবে এটি আত্মহত্যা নাকি খুন!তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে।
আরও পড়ুন: