পুবের কলম প্রতিবেদক, বারাসত: উত্তর ২৪ পরগনার বেলিয়াঘাটা ব্রিজের কাছে অবস্থিত নওজোয়ান গ্রুপ অফ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে, নওজোয়ান ইনস্টিটিউট অফ নার্সিং এর সকল ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কলেজ ক্যাম্পাসে পালিত হলো বিশ্ব এইডস দিবস। এদিন এ বিষয়ে মটিভেটেড ক্লাসে সচেতন করা হয় পড়ুয়াদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, AIDS, HIV বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার উত্তর ২৪ পরগনার বারাসত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এর চিকিৎসক ড. তুহিনা পারভীন সারওয়ালা, স্টাফ নার্স চৈতালী ঘোষ, প্রিন্সিপাল রুবি গিরি, সম্পাদক জনাব নওশাদ আলী সাহেব, মুখ্য উপদেষ্টা শামীম আলি, উপদেষ্টা জনাব শামসুল আলম সাহেব, শিক্ষা কর্মী জাহিদ হোসেন প্রমুখ।
আরও পড়ুন:
এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়, সেই সম্পর্কে সম্পাদক নওশাদ সাহেব বলেন, প্রতি বছর পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে পালন করা হয়।
এদিন এই প্রতিষ্ঠানের তরফ থেকে সকল ছাত্রীরা পদযাত্রা এবং নাটকের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করেন। এইডস সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, এই মারণ রোগ থেকে কীভাবে দূরে থাকা যায়, নিজের নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে কীভাবে নিজেকে বাঁচানো যায় তা আলোচনা করেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন:
অনুষ্ঠানের প্রধান অতিথি তুহিনা পারভীন সারওয়ালা বলেন, এই রোগ যদি একবার আমাদের শরীরে ঢুকে যায়।তবে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে।
অনিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে যাতে একজন থেকে আরেকজনের না ছড়ায় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এই রোগটি হচ্ছে ক্যান্সারের মতো।সারা জীবন শরীরের মধ্যে থাকে। তাই সচেতনতা বাড়াতে নার্সিং কলেজে ইউনিভার্সেল প্রিপারেশন এরও প্রয়োজন আছে।