পুবের কলম ওয়েবডেস্কঃ হেলিকপ্টারের বদলে ট্রেনে চড়েই মালদহতে জেলা সফরের উদ্দেশ্যে রওয়ানা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর সোমবার দুপুরে শতাব্দী এক্সপ্রেসে মমতা মালদহের উদ্দেশ্যে রওয়ানা হতে পারেন।
আরও পড়ুন:
ঘূর্ণীঝড় জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রাকৃতিক দুর্যোগ।তার জেরেই হেলিকপ্টারে যাত্রা বাতিল করে ট্রেনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন:
৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা গঙ্গারামপুরে। এখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন রায়গঞ্জ। এরপর ডিসেম্বরের ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মালদহতে।
এই জেলাতে করবেন প্রশাসনিক বৈঠক। কথা বলবেন জেলাশাসক, বিডিও, পঞ্চায়েত প্রধান সহ সকল স্তরের আধিকারিকদের সঙ্গে।আরও পড়ুন:
রবিবার ছুটির দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি চলবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবারও বৃষ্টি চলবে
আরও পড়ুন: