পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত বাংলার প্রবাদপ্রতিম ও আর্শিয়ান কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিক। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অনুযায়ী তাকে ইকবালপুর এর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোররাতে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে আই লিগ জেতানো কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন কোচ সুভাষ ভৌমিক।

জানা গিয়েছে বিগত তিনমাস ধরে তার ডায়ালাইসিস চলছিল। মাঝে তার বুকে সংক্রমণ হয়েছিল। পরে শোনা যায় তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাতে তাকে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।