পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঝড়,বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
যার প্রভাব থাকবে আগামী বুধবার পর্যন্ত। অন্যদিকে বৃহস্পতিবার রাজ্যে ভবানীপুর সহ আরও দুটি কেন্দ্রের উপনির্বাচন। তাই সতর্কতামূলক সব ব্যবস্থাই নিচ্ছে প্রশাসন।
আরও পড়ুন:
নবান্নে সোমবার এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও হয়।
দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রান শিবিরে পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখা, কলকাতা-সহ পুর এলাকায় পাম্প লাগানো এবং বিদ্যুতের খোলা তার যাতে না থাকে, তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
মায়ানমার উপকূলের কাছে অবস্থিত ঘূর্ণাবর্ত মঙ্গলবারের মধ্যে রাজ্যের উপকূলের দিকে সরে আসবে। যত তা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, ততই বাড়বে বৃষ্টি। যেহেতু প্রায় একই সময়ে একটি ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে, সে কারণে তা অনেকটা জলীয় বাষ্প টেনে নিয়েছে। তাই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম।