পুবের কলম, ওয়েবডেস্ক: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার। তুরস্কে মৃত্যু হয়েছে ৩৪০০ ও সিরিয়ায় প্রাণহানি ঘটেছে ১৫০০ জনের। ২০২১ সালের আগস্টের পর বিশ্বব্যাপী সবচেয়ে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন:
সোমবারের তিনবারের পরে আজ মঙ্গলবার ফের একবার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। একদিকে প্রবল ভূমিকম্প অন্যদিকে তুষারপাতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে তুরস্ক।
আরও পড়ুন:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক ট্যুইট বার্তায় এরদোগান জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তার জন্য সে কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হল। আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদেশে ও আমাদের বিদেশি প্রতিনিধি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
আরও পড়ুন:
ইউএসজিএস বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে।
আরও পড়ুন:
এরদোগান আরেক ট্যুইটে ভূমিকম্পের ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আশা করছি দ্রুতসম্ভব আমরা কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি একসঙ্গে কাটিয়ে উঠব। অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অন্যান্য ইউনিট সতর্ক রয়েছে। ভারত সহ ২০টি দেশ তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।