পুবের কলম, ওয়েব ডেস্ক: ভারতের শীর্ষ ধনকুবেরের নাম গৌতম আদানি। এশিয়ার শীর্ষতম ধনকুবেরের নামও গৌতম আদানি। আর এখন বিশ্বের তৃতীয়তম ধনকুবেরের নামও গৌতম আদানি। গৌতম আদানির মুকুটে শ্রেষ্ঠতম পালকটি যোগ করল ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এর রিপোর্ট। তাদের মতে, ইলন মাস্ক এবং জেফ বেজোসের পর বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি ভারতের গৌতম আদানি।
তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন লুই ভিটনের চেয়ারম্যান, ফ্রান্সের বার্ণার্ড আর্নল্টকে। উল্লেখ্য, প্রথম স্থান দখলকারী ইলন মাস্ক এর মোট সম্পদের পরিমাণ ২৫১ বিলিয়ন ডলার এবং দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের মোট সম্পদ ১৫৩ বিলিয়ন ডলার।শীর্ষ ধনীদের এই তালিকার প্রথম দশ জনের মধ্যে আট জন আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক। একজন ভারতীয় এবং একজন ফ্রান্সের নাগরিক।আরও পড়ুন:
৬০ বছরের গৌতম আদানি প্রথম প্রজন্মের উদ্যোগপতি। এই মুহুর্তে আদানি গ্রুপ সাতটি গুরুত্বপূর্ণ সংস্থার মালিক। তাঁদের বিস্তৃত শিল্পোদ্যগের মধ্যে রয়েছে- কয়লা খনি, ইস্পাত কারখানা, গ্যাস, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং বিমানবন্দরের মত শিল্প। বিগত ৫ বছরে আদানি গ্রুপ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পে বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে বিমান, সিমেন্ট, ডেটা সেন্টার, গ্রীণ হাইড্রোজেন, সড়ক, পেট্রোকেমিক্যাল রিফাইনিং এর মত শিল্প।
বিশ্ব ধনকুবেরদের এই তালিকায় গৌতম আদানির থেকে পিছনে থাকলেও একাদশতম ধনী ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছে, রিলায়েন্স ইন্ডাসট্রিজ লিমিটেড এর মালিক মুকেশ আম্বানীর।আরও পড়ুন:
১৯৬২ সালের ২৪ জুন গুজরাটের আহমেদাবাদে একটি জৈন পরিবারে জন্ম হয় গৌতম আদানির। তাঁর বাবা জামাকাপড়ের ব্যবসা করতেন। বাবার অনুরোধ সত্বেও তিনি বাবার ব্যবসায় যোগ দেননি। নিজের দক্ষতায় শিল্পপতি হতে চেয়েছিলেন তিনি। তারপর সবটা ইতিহাস।
আরও পড়ুন: