পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আইনীভাবে বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার শ্মশান দুর্নীতি মামলায় অস্বস্তিতে সৌমেন্দু ।এদিন তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের নির্দেশ, -' আগের মতো তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। এবং তদন্তে সহযোগিতা করতে হবে সৌমেন্দুকে'।
এর পাশাপাশি আদালত এও জানিয়েছে -' তদন্তে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ'। তদন্তের কোনও পর্যায়ে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু সহযোগিতা না করলে লিখিতভাবে তাঁকে শোকজ করতে পারবে পুলিশ। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইকে জিজ্ঞাসাবাদের সময় ভিডিয়ো রেকর্ডিং করতে হবে পুলিশকে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালত সুত্রে প্রকাশ, সৌমেন্দু কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন শ্মশানের সামনে কয়েকটি স্টল নির্মাণে উদ্যোগী হয়েছিল পুর কর্তৃপক্ষ। সৌন্দর্যায়নের জন্যও কাজ শুরু হয়। অভিযোগ, ওই স্টল নির্মাণে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে। এ নিয়ে সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কাঁথি থানায়। সংশ্লিষ্ট মামলায় একাধিক বার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ওই এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।মঙ্গলবার আদালত খারিজের আবেদনে সায় দিলনা। তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে পুলিশ কে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৩, ১৪:৪৪
আরও খবর
সাংবাদিক ছত্রপতি হত্যা মামলা: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস গুরমিত রাম রহিম
রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায় খারিজ করল হাইকোর্ট, তবে দুর্নীতি তদন্ত চালু থাকবে
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায় খারিজ করল হাইকোর্ট, তবে দুর্নীতি তদন্ত চালু থাকবে
‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর