উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সাগর : এবার ডুবে যাওয়া ছাই বোঝাই বাংলাদেশি বার্জ থেকে উদ্ধার বাংলাদেশের ১২ জন ধীবর।ডুবন্ত বার্জ থেকে বাংলাদেশিদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। তাঁদের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন ১২ জন বাংলাদেশি। নিরাপদ ভাবে উদ্ধার করার পর নিয়ম মেনে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার পুলিশের হাতে তাঁদের তুলেদেওয়া হয়।
আইন মেনে এর পর তাদের হস্তান্তরিত করা হবে বাংলাদেশের হাতে।বৃহস্পতিবার দুপুরে সাগরের মুড়িগঙ্গাতে বাংলাদেশের একটি বার্জ ডুবে যায়।বজবজ থেকে ছাই বোঝাই করে মুড়িগঙ্গা হয়ে সাগরে যাওয়ার পথে ঘোড়ামারার কাছে সেটি ডুবে যায়। পাটাতন ফেটে জল ঢোকার কারণে এই বিপত্তি ঘটে বলে খবর।সে সময় সেখানে উপস্থিত থাকা সাগরের স্থানীয় মৎস্যজীবীরা এগিয়ে যান। খবর দেওয়া হয় সাগর থানায়। পুলিশ এসে তাঁদের নিয়ে যায়। বাংলাদেশি ওই নাবিকরা জানান, যে পাইলট তাঁদের রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল,তিনি আগে ভাগে চলে যাওয়ায় বিপত্তি ঘটে। লোকেশন দেখে তাঁদের বাংলাদেশে যেতে বলেন। কিন্তু বার্জ ছাড়তেই ঘোড়ামারার কাছে চলে আসে ওই বাংলাদেশি বার্জ। সাগরের মৎস্যজীবীরা মাছের ট্রলার নিয়ে গিয়ে উদ্ধার করে তাঁদের।এ ভাবে প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা তাঁদের প্রাণ বাঁচানোয় কৃতজ্ঞতা জানান ওই বাংলাদেশিরা।তবে বৃহস্পতিবার রাতেই তাদের সবাইকে চিকিৎসার জন্য সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তাদের চিকিৎসা চলছে বর্তমানে।আরও খবর
বাদুড়িয়ায় শিক্ষা কর্মাধ্যক্ষের উদ্যোগে ভোটার নিরীক্ষণ কর্মশালা
জীবনতলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ, গ্রেফতার ৪
নতুন সাজে 'হেরিটেজ ক্যাব' নাম নিয়ে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি
জোরকদমে শুরু দেউচা পাঁচামি কয়লা প্রকল্পের কাজ
মহাকুম্ভস্নানে রাজ্যের পুণ্যার্থীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
মহাকুম্ভস্নানে রাজ্যের পুণ্যার্থীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর