ইনামুল হক, বসিরহাট: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেছেন দিল্লি এবং হরিয়ানাতে নির্বাচন হয়েছে ভুয়ো ভোটার দিয়ে। খোলা মঞ্চ থেকে তার একাধিক উদাহরণও দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি উদাহরণস্বরূপ বলেন বি জে পি শাষিত হরিয়ানা ও গুজরাটের একাধিক ভোটার নাম বাংলায় অন্তির্ভূক্ত করা হয়েছে এবং ওড়িশা ও গুজরাটের দুটি এজেন্সিকে দিয়ে বাংলার ভোটারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান।
তৃণমূল সুপ্রিমো নির্দেশ দেন ভোটার তালিকায় ভুয়ো ভোটার চিহ্নিতকরণ এবং এবং ভোটার তালিকা দিকে নজর রাখতে।সেই কথা মাথায় রেখে দলীয় নেতা-কর্মীদের ভোটার নিরীক্ষণ কর্মশালার নির্দেশ দেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিয়ে তৃণমূল নেতা ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও পৌর প্রতিনিধি সহ ১৪ টি পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত জন প্রতিনিধি, প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য থেকে বুথ সভাপতি ও কর্মীদের নিয়ে শুক্রবার বাদুড়িয়া পৌর কমিউনিটি হলে একটি নিরীক্ষন শিবির আয়োজন করেন। ভুয়া ভোটার চিহ্নিতকরণ করার উদ্দেশ্যে তিনি উপস্থিত সকলকে সচেতন হওয়ার আহ্বান করেন। ভোটার তালিকা নিয়ে তিনি বিশদ আলোচনা করেন । তিনি আরো বলেন, তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো সকলকে নিয়ে ২০২৬এর বিধানসভা নির্বাচনে লড়তে হবে। এই নির্বাচনকে সামনে রেখেই আমাদের মূল লড়াই। আমাদের মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টির চক্রান্ত ভাঙাই আমাদের কাছে আসল লড়াই। আগামীদিনে বাদুড়িয়ায় কর্মীরা বুরহানুল মুকাদ্দিম লিটন এর নেতৃত্বে লড়তে চায় বলে জানায়। উপস্থিত ছিলেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন, বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সাহা, বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শাহনাওয়াজ সরদার প্রমুখ। বাদুড়িয়ার তৃণমূল নেতা বুরহানুল মোকদ্দিম লিটন বলেন " তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের চক্রান্ত ধরতে পেরেছেন। ভারতীয় জনতা পার্টি যেভাবে হরিয়ানা এবং দিল্লি দখল করেছে ঠিক সেইভাবে বাংলা দখলের ষড়যন্ত্র করছে।নেত্রী নির্দেশ দিয়েছেন ভোটার তালিকায় যাতে কোন রূপ ভুতুড়ে ভোটার না থাকে। তাই নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে আমরা আজ কর্মশালা করলাম বাদুড়িয়ার তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে। আশা রাখছি ২০২৬ এ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সমস্ত রকমের ষড়যন্ত্রে উপেক্ষা করে আমরা পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পাব ।আর তার জন্য সমস্ত রকমের লড়াই করতে আমরা প্রস্তুত ।আরও খবর
৩ মাসে এপিক কার্ড সংশোধনের প্রতিশ্রুতি কমিশনের
বারুইপুরে ভোটার তালিকায় কয়েক হাজার ভুয়ো ভোটারের নাম
জীবনতলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ, গ্রেফতার ৪
সাগরের ঘোড়ামারার কাছে ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১২ জন বাংলাদেশী
নতুন সাজে 'হেরিটেজ ক্যাব' নাম নিয়ে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি
নতুন সাজে 'হেরিটেজ ক্যাব' নাম নিয়ে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি
মহাকুম্ভস্নানে রাজ্যের পুণ্যার্থীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
মহাকুম্ভস্নানে রাজ্যের পুণ্যার্থীদের জন্য চালু হেল্পলাইন নম্বর
হেফাজতে নির্মম মারধর, সাত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের ইসলামপুরে
হেফাজতে নির্মম মারধর, সাত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের ইসলামপুরে
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমিনপুর সিনিয়র মাদ্রাসায় সভা
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমিনপুর সিনিয়র মাদ্রাসায় সভা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর