উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের কয়েক হাজার ভুয়ো ভোটারের নাম এবার ভোটার তালিকায় জায়গা পায়,আর তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে।মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম পাওয়া গেল এখানকার ভোটার তালিকায়।আর তা জানাজানি হতেই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির পরস্পরের মধ্যে দোষারোপ ঘটনা।মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য সহ অভিযোগ এনেছে বিজেপি বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিযোগ করেছেন প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে।আর সেই আবহেই এবার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্কুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড।
মালদহ,মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে এখানকার ভোটার তালিকায়।এমনকি চাঞ্চল্যকর ভাবে একই ফোন নম্বর যুক্ত আছে চার-পাঁচজনের নামে,যা খোঁজ করতে গিয়ে বিস্মিত হয়েছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা।গত লোকসভা ভোটে এই পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ২০০। চলতি বছরের জানুয়ারি মাসে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়।তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়েগিয়েছে ২২ হাজার ৪০০। এরপর স্কুটিনি করতে গিয়ে ভুতুড়ে ব্যাপার তৈরি হয়েছে।এই গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার। আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার।ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে এই পঞ্চায়েতের এলাকার বিভিন্ন বুথে গত লোকসভা ভোটে ভোটারের সংখ্যা থেকে এবার তা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।যাঁদের এলাকায় কোনও অস্তিত্ব নেই।এদের কারুর বয়স ৬৬ বছর, কারুর বা ৬০ বছর বয়স।সনকা মাঝি বলে এক ভোটারের ফোন নম্বর খুঁজে পাওয়া যায়।তাতে ফোন করলে মালদার এক যুবক ফোন ধরেছে।সে সাইবার কাফে চালায়।সে বলে টাকার বিনিময়ে এই ভোটার তালিকায় নাম তোলার কাজ করা হয়েছে।এ ব্যাপারে চম্পাহাটি পঞ্চায়েতের প্রধান তৃণমূলের অসিত বরণ মন্ডলের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এই ভুয়ো ভোটারদের নাম তালিকায় তুলেছে। যদি ও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।এব্যাপারে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদার বলেন, তৃণমূল ও প্রশাসন মিলে এই কাজ করেছে।এর সাথে তাদের দল কোনো ভাবে জড়িত নয়।আরও খবর
‘ভোটার তালিকা ম্যাপিং আসলে সংবিধান মেনেই নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া’: এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
ওড়িশায় ভোটার তালিকা থেকে বাদ পড়ল ২০ লক্ষেরও বেশি নাম, শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তাল রাজনীতি
ভোটার তালিকা থেকে নাম বাদ, আটকে গেল প্রখ্যাত সাংবাদিকের পাসপোর্ট: কেন্দ্রকে তীব্র আক্রমণ বিরোধীদের
ভোটার তালিকা থেকে নাম বাদ, আটকে গেল প্রখ্যাত সাংবাদিকের পাসপোর্ট: কেন্দ্রকে তীব্র আক্রমণ বিরোধীদের
ভোটার তালিকায় ৮৮ লক্ষ ‘অসঙ্গতি’: তেলেঙ্গানায় এসআইআর নিয়ে দলীয় নেতাদের সজাগ থাকতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ভোটার তালিকায় ৮৮ লক্ষ ‘অসঙ্গতি’: তেলেঙ্গানায় এসআইআর নিয়ে দলীয় নেতাদের সজাগ থাকতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র