পুবের কলম ওয়েবডেস্ক:: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে উত্তাল দেশের সংসদ। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন রিজিজু। সেখানে পূর্বতন UPA সরকারকে লাগাতার আক্রমণ করে যান রিজিজু। ওয়াকফ সংশোধনী বিলের (Waqf Amendment Bill) বিরোধিতা করছেন যাঁরা, তাঁদের মুসলিম বিরোধী হিসেবে গণ্য করা হবে বলে দাবি করেন তিনি। দক্ষিণের রাজ্যগুলিকেও সতর্ক করেন রিজিজু। বিল পাস না হলে আগামী আরও মন্দির, আরও গির্জার সম্পত্তি বেদখল হয়ে যাবে বলে দাবি করেন। এর পাল্টা বক্তৃতায় বিজেপি-কে বেঁধেন কংগ্রেসের গৌরব গগৈ থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।
আরও পড়ুন:
ওয়াকফ বিলের (Waqf Amendment Bill) বিরোধিতায় বক্তৃতা করতে উঠে এদিন কুম্ভমেলার প্রসঙ্গ টানেন অখিলেশ।
তিনি বলেন, "কুম্ভমেলায় তো সকলের আস্থা জুড়ে ছিল। কুম্ভমেলা কিন্তু এবারই প্রথম হয়নি। কিন্তু বিজেপি এমন ভাবে প্রচার করল, যেন ১৪৪ বছর পর প্রথম মহাকুম্ভ হচ্ছে। মানুষও বেরিয়ে পড়লেন তা শুনে। সরকার জানাল, ১০০ কোটি মানুষ ধরার ব্যবস্থা কার হয়েছে কুম্ভে। কিন্তু ৩০ জনের প্রাণ গেল, তাঁদের নাম কী? ১০০০ জন হিন্দু নিখোঁজ হয়ে গিয়েছেন। এখনও খোঁজ মেলেনি। তাঁদের তথ্য কোথায়?"আরও পড়ুন:
আরও পড়ুন: নজরে WAQF BILL
আরও পড়ুন:
অখিলেশ আরও বলেন, "বিজেপি তখনই নতুন কোনও বিল আনে, তা ব্যর্থতা ঢাকার চেষ্টা। বিজেপি মুসলিম ভাইদের ওয়াকফ সম্পত্তি চিহ্নিতকরণের কথা বলছেন, অথচ মহাকুম্ভে প্রাণ হারানো এবং হারিয়ে যাওয়া হিন্দুদের চিহ্নিতকরণের উপর পর্দা ঢাকা দিচ্ছে। বলছে, এতে কারবার বাড়বে। ধর্ম নিয়ে কারবার হতে পারে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও বলছেন কারবার হবে। কুম্ভ কি কারবারের জায়গা? মন্ত্রী বলছেন, জমি রেলের হোক বা সেনার, তা ভারতের জমি।
অবশ্যই রেলের জমি ভারতের, সেনার জমিও ভারতের।আরও পড়ুন:
কিন্তু সেনার জমি কি বিক্রি হয়ে যাচ্ছে না? রেলের জমি কি বিক্রি হচ্ছে না? শুধু তাই নয়। ওয়াকফের জমির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জমি, যা চিন দখল করে নিয়েছে, গ্রাম প্রতিষ্ঠা করেছে। কিন্তু সেই নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, তাই এসব বিল এনে নজর ঘোরানো হচ্ছে। আর মন্ত্রী নিজে যেখানকার বাসিন্দা (রিজিজু, অরুণাচল) সেখানে চিন কতটা জমি দখল করেছে বলুন।"
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=M2etDRi27bg