পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে, গেরুয়া শিবিরের মূল এজেন্ডা হলো সাম্প্রদায়িকতা। তাঁর দাবি, যখনই বিজেপি দুর্বল হয়ে পড়ে বা ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তখনই তারা বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিজেপির রণকৌশল নিয়ে কটাক্ষ করে সপা প্রধান বলেন, বিজেপির কাছ থেকে অনেক কিছু শেখার আছে কারণ তারা অত্যন্ত 'রাজনৈতিক-পেশাদারিত্বের' সাথে দল চালায়। তথ্য চুরির অভিযোগ তুলে তিনি বলেন, "আপনারা কি কখনও ভেবেছেন কোনো রাজনৈতিক দল তথ্য (Data) চুরি করতে পারে?
যারা তাদের হারাতে চায়, তাদেরও একইভাবে প্রস্তুতি নিতে হবে।"আরও পড়ুন:
বিজেপির বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলে অখিলেশ যাদব বলেন, "বিজেপির সম্পদের কোনো অভাব নেই। তাদের হাতে ওড়িশার মতো রাজ্য রয়েছে, যেটিকে তারা নিজেদের শক্তিশালী করতে ব্যবহার করছে।" বিজেপিকে রুখতে সমমনোভাবাপন্ন দলগুলোকে আরও পেশাদার ও সুসংগঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।