পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে ইউক্রেনের যোগদানের আগেই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বলেছেন, ইইউ সবেমাত্র ইউক্রেনকে তার সদস্যপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগবে এবং ততদিনে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গত শুক্রবার ইউক্রেনকে ইইউর সদস্যপ্রার্থী হওয়ার প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন।
আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইইউর সদস্য হওয়ার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এটি তার সূচনা মাত্র। ইইউ বা ন্যাটোয় কিয়েভের অন্তর্ভুক্তি ঠেকানোর জন্যই রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার চার দিনের মাথায় ইইউ-এর সদস্যপদ পেতে আহ্বান জানান ইউক্রেনীয় নেতা জেলেনস্কি। ২৭ সদস্যের ইইউ জোটের নেতারা ১০ মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলন থেকে কিয়েভের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ঘোষণা করেন। একইসাথে তারা জানান, এত কম সময়ের মধ্যে ইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সম্ভব নয়।‘ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে’
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ জুন ২০২২, ১৫:২৩
আরও খবর
ডোরেমন আমাকে বাঁচিয়েছে, লখনউ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মন্তব্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ৬ বছরের শিশু
লখনউতে বহুতল বাড়ি ভেঙে মৃত ৩ জন, ধ্বংসস্তূপে আঁটকে ৪ টি পরিবার
এইমসে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান
ট্যুইটে ‘আহত’ হন, ব্রিজ ভেঙে ১৩৫ জনের মৃত্যুতে কিছু যায় আসে না , সাকেত গোখেল
রাশিয়া অ্যাপার্টমেন্ট ভেঙে মৃত কমপক্ষে ৯, নিখোঁজ ১
রাশিয়া অ্যাপার্টমেন্ট ভেঙে মৃত কমপক্ষে ৯, নিখোঁজ ১
যে দলিত মুসলিম বা খ্রিস্টান ধর্মগ্রহণ করেছেন তারা তপশিলি জাতির সুবিধা পাবেন না, সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্রীয় সরকার
যে দলিত মুসলিম বা খ্রিস্টান ধর্মগ্রহণ করেছেন তারা তপশিলি জাতির সুবিধা পাবেন না, সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্রীয় সরকার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর