পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়া অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার ওই অ্যাপার্টমেন্টের বেশকিছুটা অংশ ভেঙে পড়েছে। ধবংস্তূপ থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। এখনও নিখোঁজ রয়েছে ১ জন। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাখালিনে এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার এই অঞ্চলের গভর্নর খবরটি নিশ্চিত করেন।আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্যাস বিস্ফোরণে এই ধসের ঘটনা ঘটেছে। একটি রান্নার সঙ্গে সম্পর্কিত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।
আরও পড়ুন:
এ ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।