১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম অবমাননা বন্ধে আইন চায় মুসলিম স্কলার্স ইউনিয়ন

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলাম ধর্মের অবমাননা রুখতে একটি আইন তৈরির আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স। দোহাভিত্তিক এই ইসলামি সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আগামী দিনে ইসলামি দেশগুলিতে মুসলিম স্কলারদের একটি প্রতিনিধিদল পাঠাবে তারা, ইসলাম বিদ্বেষ ও ধর্মকে অপমান করার প্রবণতা বন্ধ করতে নানামুখী আলোচনা চালানো হবে।

আরও পড়ুন: কিশোরের বুকে  গুলি পুলিশের, জবাব চায় পরিবার  

সংগঠনটি আরও জনায়, ইসলাম অবমাননা রুখতে আইন প্রণয়নের ব্যাপারে ৫৭ মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও রাষ্ট্রসংঘের সঙ্গে আলোচনা করা হবে। উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকারের মুখপাত্র দ্বারা নবী সা. অবমাননার ঘটনার পর থেকেই মুসলিম বিশ্বে প্রতিবাদ শুরু হয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে  অষ্টম শিরিন হতে চান আইএএস

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় আবু সামা হতে চান রাজনীতিবিদ

ওআইসি ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সও নবী সা. অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। কাতার, কুয়েত ও ইরানের মতো দেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে। নবী অবমাননা কোনও ভাবেই বরাদাস্ত করা হবে বলে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় দূতদের। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যেকোনও ধরনের ঘৃণামূলক বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং ভারত সরকারকে সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান জানিয়েছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ম অবমাননা বন্ধে আইন চায় মুসলিম স্কলার্স ইউনিয়ন

আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার