পুবের কলম ওয়েব ডেস্ক: ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আরব লিগ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি আরব দেশগুলোর প্রতি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা এবং লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত চলমান বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন:
আরব লিগের ৩১তম শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোকে সম্বোধন করে প্রেসিডেন্ট পুতিন বলেন; বহুমুখী বিশ্ব ব্যবস্থা গঠনের প্রক্রিয়া জোরদার হয়েছে এবং এই প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো ক্রমবর্ধমান হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই অঞ্চলে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষের বসবাস রয়েছে।
আরও পড়ুন:
পুতিন বলেন; আরব লিগ এবং এর সমস্ত সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিশেষ করে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার জন্য রাশিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন:
পুতিন বলেন; ‘আমরা মনে করি সিরিয়া ও লিবিয়ার সংকট এবং ইয়েমেন; ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব-সহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সামরিক ও রাজনৈতিক ইস্যুগুলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমাান উচিত।
আরও পড়ুন:
এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পরিপূর্ণ সম্মান দেখাতে হবে। মঙ্গলবার বিকাল থেকে আলেজেরিয়ার রাজধানীতে আরব লিগের সম্মেলন শুরু হয়।
বুধবার এই সম্মেলনে ফিলিস্তিনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করেন আরব নেতারা। আরব বিশ্বের বহু দেশ যেভাবে ইসরাইলকে সমর্থন করে চুক্তি করছে তার সমালোচনা করেন প্রত্যেকে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে তোপ দেগে বলেন; তেল আবিব দ্বি-রাষ্ট্র সমাান প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে।