আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। শরদ যাদব-কে নিজের বড় ভাই আখ্যা দিয়েছেন লালু। তিনি জানিয়েছেন, বিভেদ সত্ত্বেও শরদ যাদব ছিলেন আমার বড় ভাই।
শুক্রবার রাতে সিঙ্গাপুরের হাসপাতাল থেকে ভিডিও বার্তায় লালু জানিয়েছেন, মুলায়ম সিং যাদব ছাড়াও শারদ যাদবের কাছ থেকে সমাজতন্ত্রের রাজনীতি শিখেছি আমি ও নীতীশ কুমার।আরও পড়ুন:
লালু আরও জানান, শরদ যাদব ও আমি একে-অপরের বিরুদ্ধে লড়াই করেছি। অনেক মতবিরোধ কখনই তিক্ততায় পরিণত হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব।
আরও পড়ুন: