পুবের কলম প্রতিবেদক: ক্লাসের পাঠ্যবইয়ে বেশি জোর দেয় সিংহভাগ স্কুল। এবার পাঠ্যবইয়ের সঙ্গে প্রাকটিক্যাল ক্লাসে গুরুত্ব দিচ্ছে শিক্ষা দফতর। বৃহস্পতিবার শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পাঠ্যবইয়ের পাশাপাশি পড়ুয়াদের প্র্যাকটিক্যালের উপর গুরুত্ব দেওয়া জরুরি। এই বিষয়ে স্কুলগুলিকে শীঘ্রই নির্দেশিকা পাঠানো হবে। কীভাবে এই বিষয়টি কার্যকর হবে, তা নিয়ে শিক্ষা দফতরের এক শীর্ষকর্তা বলেন, গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের নিয়ে ভ্রমণের উদ্যোগ নেবে স্কুল।
আরও পড়ুন:
তবে এই ভ্রমণ পাঠ্যের সঙ্গে সংযুক্ত থাকবে। একে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামও বলছে শিক্ষা দফতর।
এই ভ্রমণ প্রোগ্রাম কমপক্ষে তিন কিলোমিটারের মধ্যে হলে ভালো হয় বলেও জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে সহযোগিতায় থাকবে ইউনেস্কো। ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।আরও পড়ুন:
এ দিন শিক্ষা দফতর জানিয়েছে, পড়ুয়াদের পাঠ্যবইয়ের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের প্রয়োজন। এ কথা বিশিষ্ট মহলের পাশাপাশি নোবেলজয়ীদের কথায় উঠে এসেছে বারবার। সে কথা মাথায় রেখে শিক্ষা দফতরের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পড়ুয়াদের সরজমিনে প্রশিক্ষণ দিতে নিজস্ব উদ্যোগে 'এডুকেশন ট্যুর'-এর ব্যবস্থা করে অনেক স্কুল কর্তৃপক্ষ। এতে স্কুল -পাঠ্যের পাশাপাশি প্র্যাকটিক্যালের সুবিধাও হয়।
আরও পড়ুন:
এডুকেশন ট্যুরে পড়ুয়াদের সঙ্গে থাকেন শিক্ষক-শিক্ষিকারা। প্রতিবছর কোনও না কোনও ছুটির সময় এডুকেশন ট্যুরের ব্যবস্থা করা হয় পড়ুয়াদের খরচে এবার স্কুল শিক্ষা দফতর নিজেই ট্যুরের মাধ্যমে 'ইন্ডাস্ট্রিয়ালট্রেনিং’-এর ব্যবস্থা করবে শিক্ষা দফতর।
আরও পড়ুন:
‘সামার-ভ্যাকেশন’ ছুটিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দফতর ও ইউনিসেফের উদ্যোগে এই প্রয়াস শুরু হয়েছে। প্রাথমিকভাবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে ‘সামার ভ্যাকেশন 'ট্যুর প্রোগ্রাম’ শুরু হবে।
এই প্রোগ্রামে সহযোগিতায় থাকবে ইউনিসেফ।আরও পড়ুন:
স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বিশেষজ্ঞদের বক্তব্য, আনন্দ দেওয়ার পাশাপাশি একঘেয়েমি দূর করতে সাহায্য করে ভ্রমণ। এ ছাড়া নানা বিষয়ে শিক্ষাও দিয়ে থাকে।
আরও পড়ুন:
পাশাপাশি স্কুল কলেজ, ইউনিভার্সিটিতে কলা-বিজ্ঞান-বাণিজ্য বিষয়ের পুঁথিগত বিদ্যার সঙ্গে পূর্ণ জ্ঞানার্জনে সহায়তা করে।
আরও পড়ুন:
জীবন্ত প্রকৃতি, দেশ, পাহাড়-পর্বত, সমুদ্রে দেখে এবং তার অধিবাসীদের প্রত্যক্ষ স্পর্শ লাভ করে, তাদের জীবনধারা সম্পর্কে জেনে যে জ্ঞান পাওয়া যায়, তা হল প্রকৃত জ্ঞান। এর জন্য শিক্ষা সফরের বিকল্প নেই। ভ্রমণে শিক্ষার্থীদের বিশ্ব সম্পর্কে অনেক কিছু ভাবতে শেখায়। তারা অবাক হয় পৃথিবীর রূপ বৈচিত্র্য দেখে। তারা এটা জানতে পারে যে, তাদের অনেক কিছু শেখার বাকি রয়েছে।