পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে কলকাতা পুরসভার এক বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলা। এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি জানান -' কোনও ভাবেই গুন্ডামি বরদাস্ত নয়। গুন্ডাদের কী ভাবে শায়েস্তা করতে হয়, তা ভালোভাবেই জানা আছে'। বিচারপতি আরও বলেন, ''দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজ়ার ভাড়া করে আনুন।
''আরও পড়ুন:
তবে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার প্রশংসাও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি নির্মাণ সংক্রান্ত এই মামলায় মানিকতলা থানাকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
এদিন বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানি চলার সময় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার প্রশংসা করেন বিচারপতি।
বিচারপতি বলেন,- ''কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়। পুলিশ আর পুরসভা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি জানি তাদের কী ধরনের বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।''আরও পড়ুন:
ওয়াকিবহাল মহল মনে করছে -' পুলিশ এবং পুরসভার একাংশ চাইলেও অনেক সময় রাজনৈতিক চাপের মুখে অনেক কাজ করা যায় না। পরোক্ষ ভাবে হয়তো সেটাই বলতে চেয়েছেন বিচারপতি'। এদিন বেআইনি নির্মাণগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে বোঝাতে গিয়েই সম্ভবত যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করার উদাহরণ টেনেছেন বিচারপতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: