পুবের কলম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে এক মামলার শুনানির ফাঁকে জানালেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট)-র ব্যবস্থাপনার কাজ ভাল হচ্ছে’। গত রবিবার ছিল দীর্ঘদিন বাদে বহু চর্চিত টেট। কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে মিটেছিল পরীক্ষা।
আরও পড়ুন:
প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার জন্য যে ব্যবস্থাপনা করেছিল, তা নিয়ে এদিন সন্তোষপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিকের একটি মামলা চলাকালীন বিচারপতি জানান , ‘টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে।
মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।’এবার টেটের উত্তরপত্রে কার্বন প্রতিলিপির ব্যবস্থা করা হয়েছিল। উত্তরপত্রের একটি প্রতিলিপি নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে এসেছেন পরীক্ষার্থীরা। যাতে পরে মিলিয়ে দেখতে পারেন। দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তা নিয়ে সন্তোষপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আরও একটি বিষয়ে আশ্বস্ত করেছেন বিচারপতিকে।আরও পড়ুন:
আইনজীবী জানিয়েছেন, এবার উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে। ৫.৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে।’উল্লেখ্য ২০১৪ এবং ২০১৬ সালের টেটের উত্তরপত্র নষ্ট করার অভিযোগ উঠেছিল প্রাথমিক শিক্ষা পর্যদের বিরুদ্ধে।
আরও পড়ুন:
মামলাকারীদের প্রশ্ন, ‘অযোগ্য’দের চাকরি দিতে ইচ্ছাকৃত ভাবেই কি উত্তরপত্র নষ্ট করেছিল পর্ষদ? পর্ষদের তরফে যদিও অভিযোগ উড়িয়ে জানানো হয়, জায়গার অভাবেই ওই সব উত্তরপত্র নষ্ট করে দেওয়া হয়েছে। পরিবর্তে উত্তরপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন:
যদিও পরীক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, ডিজিটাল পদ্ধতিতে উত্তরপত্র সংরক্ষণ করার অনেক সমস্যা রয়েছে। সে ক্ষেত্রে ইচ্ছামতো তথ্য পরিবর্তন করা যায়। এই অভিযোগের মাঝেই পর্ষদের আইনজীবী এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০২২ সালের টেটের উত্তরপত্র সংরক্ষণের কথা জানিয়ে দিলেন। এতে সন্তোষপ্রকাশ করেছেন বিচারপতি।