পুবের কলম, ওয়েবডেস্ক: সমাজ যখন নারীজাতিকে পিছিয়ে রাখতে ব্যস্ত, তখন নারী সমাজের মধ্যে এমন কিছু ঘটনা ঘটায় যা আমাদের মস্তিষ্কের ভাবনাকে পরিবর্তন করতে বাধ্য করে।মালদার হরিশচন্দ্রপুর-২ ব্লকের অন্তর্গত মিটনা গ্রামের মেয়ে নৌরিন আলাম এই বছর হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৯৩.২৫ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছেন। পঞ্চম শ্রেণিতে মিটনা সোলেমানিয়া হাই মাদ্রসায় ভর্তি হলেও অষ্টম শ্রেণিতে মালদা শাহিন অ্যাকাডেমিতে ভর্তি হন এবং সেখান থেকে মাধ্যমিকের প্রস্তুতি গ্রহণ করেন।তাঁর বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলায়-৯৩, ইংরেজিতে-৮৮, অংকে-৮৬, ভৌত বিজ্ঞানে-৯৩, জীবন বিজ্ঞানে-৯১, ইতিহাসে-৯৭, ভূগোলে-৯৮, ইসলাম পরিচয়ে-১০০। তাঁর প্রাপ্ত মোট নম্বর-৭৪৬।
আরও পড়ুন:
আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল
আরও পড়ুন:
নৌরিন আলামের এই ফলাফলে বিদ্যালয় সহ পরিবারের সকলে খুব আনন্দিত। নৌরিন আলাম তার এই সফলতার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ পরিবারের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। নৌরিন ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজের জন্য একজন আদর্শবতী শিক্ষিকা হতে চায়। তাঁর এই ফলাফলে মিটনা শবনম অ্যাকাডেমির কর্ণধার প্রাক্তন পুলিশ অফিসার মোঃ নেফাজুল হক জানান তাদের অ্যাকাডেমিতে পড়াকালীন নৌরিন আলাম প্রথম থেকে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি আশাপ্রকাশ করেছেন আগামীতে নৌরিন আলাম আরও ভাল ফলাফল করবেন। সমাজের জন্য একজন উপযুক্ত মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন নৌরিন আলাম।