পুবের কলম প্রতিবেদক: বন্দে ভারতের সুরক্ষায় তৈরি করা হচ্ছে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ। কখন কোন স্টেশনে ঢুকছে বন্দে ভারত, তার আপডেট উঠে আসবে ওই গ্রুপে। আরপিএফ-এর পাশাপাশি যাত্রী সুরক্ষায় এনজেপি থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে থাকবে রেল পুলিশও। গত ২ দিনের ঘটনায় দুটি আলাদা আলাদা মামলা হয়েছে। সামসির ঘটনারও তদন্ত করবে রেল পুলিশ।
এমনই জানালেন, উত্তরবঙ্গের রেল পুলিশ সুপার সেলভা মুরুগান। তিনি এও জানান, দ্রুত দুষ্কৃতীরা গ্রেফতার হবে।আরও পড়ুন:
এদিকে, নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দফতর এবং রেল মন্ত্রককে ট্যাগ করে বন্দে ভারত ট্রেনে হামলার ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে ভারত ট্রেনের সূচনার দিন হাওড়া স্টেশনে আসা মাত্রই 'জয় শ্রীরাম' স্লোগানের বদলা নিতেই কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা? এই প্রশ্ন তুলেই ট্রেনে পরপর হামলার ঘটনার আসল কারণ কী?
কারা চালাচ্ছেন হামলা? তার যথাযথ তদন্ত করে ঘটনার আসল কারণ অনুসন্ধান করতেই এনআইএ- কে তদন্তভার দেওয়া উচিত বলে মনে করেন শুভেন্দু অধিকারী। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর তিনদিনের মধ্যেই দুবার হামলা। প্রথমবার মালদহের পরে দ্বিতীয়বার নিউ জলপাইগুড়ি। বন্দে ভারতকে লক্ষ্য করে দুবার পর পর ইটছোড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন।