পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ।শুক্রবারই মধ্যপ্রদেশের নির্বাচন ছিল। কমলনাথ বলেন, ভোটের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় দেদার মদ আর টাকা বিলি করেছে বিজেপি।ভোট কেনার জন্যে বিজেপি যা করেছে, তার প্রমাণও নাকি আছে কমলনাথের কাছে।কমলনাথের মতে, ওই সব ঘটনার ভিডিয়ো রয়েছে তাঁর কাছে।
আরও পড়ুন:
তিনি বলেছেন–পুলিশ, টাকা ও প্রশাসনের বল ছাড়া কিছুই নেই বিজেপির কাছে।
আরও পড়ুন:
ইন্দোর ১ বিধানসভা কেন্দ্রের কাছে অবস্থিত একটি পুলিশ স্টেশনে গণ্ডগোল করেছে বিজেপি বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন:
কমলনাথের মতে, বিজেপি তাদের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতেও লজ্জা পাচ্ছে, গেরুয়া দলের অবস্থা এতটাই খারাপ। তবে মধ্যপ্রদেশের মানুষ সত্যের সঙ্গে থাকবে, এমনটাই বলেছেন কমলনাথ। কতগুলি আসন কংগ্রেস জিততে পারে, সেই নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন: