পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার ছত্তিশগড়ে দ্বিতীয় দফার নির্বাচনের দিনই আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক আইটিবিপি জওয়ানের।এদিন সন্ধ্যায় গরিয়াবন্দ জেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে। ভোট কর্মীদের নিরাপত্তা দেওয়ার সময়ই মাওবাদী অধ্যুষিত এলাকায় বিস্ফোরণ হয়।প্রয়াত জওয়ানের নাম যোগিন্দর সিং।ওই জওয়ান ছাড়া অন্যদের কোনও ক্ষতি হয়নি।
ইভিএম ও অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বিস্ফোরণের পিছনে রয়েছে নকশালরা।আরও পড়ুন:
এদিন ছত্তিশগড়ে ৬৭.৩৪ শতাংশ ভোট পড়েছে।ছত্তিশগড়ের নির্বাচনী ইতিহাসে এটাকে রেকর্ড বলা চলে।
আরও পড়ুন:
গত ৭ নভেম্বর ছত্তিশগড়ের প্রথম দফার নির্বাচনের আগের দিন কানকের জেলাতেও আইআইডি বিস্ফোরণ হয়েছিল। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এমনটা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: