Pahalgam Terror Attack: সুস্থ আছেন পুনম, BSF-এর সঙ্গে কথা বললেন কল্যাণ
পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack... পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পুনমকুমার সাউকে ফিরিয়ে আনতে তৎপর শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট বিষয়ে কল্যাণ জানিয়েছেন, এবিষয়ে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন তিনি। এই আবহে সকালে পাক রেঞ্জাসের পক্ষ থেকে কোনও জবাবা না এলেও দুপুরে ফ্ল্যাগ মিটিং হয়। তবে পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত ইতিবাচক কোনও সাড়া মেলেনি। এদিকে ছেলের পথ চেয়ে বাবা-মা।
পূর্ণমের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার[/caption]
Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ…I just spoke with the DG BSF regarding the detention of Purnam Kumar Shaw by the Pakistan Army. He informed me that all relevant government agencies and officials are making every possible effort to secure his return to India. The DG mentioned that while Pakistan is taking some…
— Kalyan Banerjee (@KBanerjee_AITC) April 26, 2025আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৪ এপ্রিল পঞ্জাবেরর ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে পাক ভূমে ঢুকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন পাক রেঞ্জার্সরা। তাঁর মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলেছে বলে খবর। পহেলগামের জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং তার প্রতিক্রিয়ায় ভারতের কড়া পদক্ষেপের আবহে অন্য মাত্রা নিয়েছে এই ঘটনা।