পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজস্থানে দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জন পূণ্যার্থীর। আহত সাতজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকানি-যোধপুর হাইওয়ে শ্রী বালাজি মন্দিরের সামনে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত ১১ জনের মধ্যে আটজন মহিলা। রামদেবরা ও কারনি মাতা মন্দিরে পুজো দেওয়ার পর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা সকলেই মধ্যপ্রদেশের উজ্জয়ীন জেলার বাসিনা।
আরও পড়ুন:
শ্রী বালাজি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে বিকানির নোখার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোকজ্ঞাপন করে জানিয়েছেন, 'রাজস্থানের নাগৌরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতদের আত্মার উদ্দেশে শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি'।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান।
আরও পড়ুন:
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শোকজ্ঞাপন করে ট্যুইট করে জানিয়েছেন, শ্রীবালাজি এলাকার নাগৌরে ১১ জন তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যা খুব দুঃখজনক ঘটনা। মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করি। প্রার্থনা করি পরিস্থিতিতে লড়াইয়ের জন্য ভগবান তাদের শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি'।