পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের উন্নতি ও সুন্দর ভবিষ্যত কামনা করেছেন প্রধানমন্ত্রী।

ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন,  'দীপাবলির এই শুভদিন উপলক্ষে দেশবাসীকে জানাই শুভেচ্ছা। এই আলোর উৎসব আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক এই কামনা করি।

সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।'

https://twitter.com/narendramodi/status/1456071185809035269?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456071185809035269%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fpm-narendra-modi-extends-diwali-greetings-to-citizens-449194.html

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। ট্যুইটারে রামনাথ কোবিন্দ লিখেছেন, দীপবালির শুভ উৎসবে প্রত্যেক নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আসুন সবাই চেষ্টা করি তাদের জীবনে খুশি আনার যারা ভাগ্যের কম সহায়তা পেয়েছে এবং সাহায্যের দরকার। ভালোবাসা, যত্নের প্রদীপ জ্বালিয়ে ওদের পাশে দাঁড়াই সবাই মিলে।

অন্যদিকে টুইটারে রাজ্যবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মমতা লিখেছেন, 'আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো… আমার সকল ভাই ও বোনেদের জানাই দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা।

আনন্দময় উৎসবের আলোয় ভোরে উঠুক এই দিনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।'

উল্লেখ্য, হিন্দু লুনার ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের ১৫ তারিখে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। মনে করা হয়। ১৪ বছর বনবাসে কাটানোর পর  রাবণকে পরাস্ত করে এই দিনটিতে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন। এই বছরে আজ বৃহস্পতিবার দেশজুড়ে আলোর উৎসব দীপাবলি উদযাপিত হয়।