পুবের কলম ওয়েব ডেস্কঃ বড় ঘোষণা কেজরি সরকারের! এই বছরেও দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ রাজধানী। মূলত দূষণ রোধে এই সিদ্ধান্ত বলে দিল্লি সরকার সূত্রে খবর। আগামী বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বুধবার ৭ আগস্ট এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায়।
এদিন নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, জনগণের জীবনকে নিরাপদে রাখতে ও তাঁদের জীবনকে দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই ঘটনা প্রথম নয়, দীপাবলির সময় বায়ু দূষণের বিপজ্জনক মাত্রার ও করোনা মহামারীর কারণে গত বছরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এদিনের টুইটে তিনি আরও লেখেন, নিষেধাজ্ঞা ভেঙে আতসবাজি তৈরি, মজুত বা বিক্রি করলে বিস্ফোরক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি এটাও জানিয়েছেন যে অনলাইনে পটকা বিক্রির উপরও নিষেধাজ্ঞা থাকবে এবং নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি এবং রাজস্ব বিভাগের সঙ্গে আলোচনা করার পরে একটি পরিকল্পনা তৈরি করা হবে। উল্লেখ্য, আতশবাজি ছাড়াও দীপাবলির সময় দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক আকার নেয় পাঞ্জাব ও হরিয়ানায় ধানের খড় পোড়ানোর কারণেও। আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হলেও প্রদীপ জ্বালানোর ওপর জোর দিচ্ছে দিল্লি সরকার। প্রত্যেক বছর দশেরা কিংবা দীপাবলি বিভিন্ন রাজ্যে পালিত হয় মহা সমারোহে আতশবাজি জ্বালিয়ে। দিল্লিও ব্যতিক্রম নয়। কিন্তু আতশবাজি জ্বালানোর পর দিল্লির দূষণের ছবি প্রকাশ্যে আসে প্রত্যেকবারই। তাই এবার আতশবাজি জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার।
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩০
আরও খবর
আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র
দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত
world football: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা
J&K Govt's: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court
J&K Govt's: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court
The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’
The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’
Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।
Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।
Breaking: স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদে দিল্লিতে মদ বিক্রি নিষিদ্ধ, ঘোষণা কেজরি সরকারের
Breaking: স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদে দিল্লিতে মদ বিক্রি নিষিদ্ধ, ঘোষণা কেজরি সরকারের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর