পুবের কলম, ওয়েবডেস্ক: বারুইপুরে উদ্বোধনের অপেক্ষায় আতসবাজি সেলিং হাব।বারুইপুরের উত্তরভাগ কাটাখাল বাইপাসের ধারে আতসবাজি বিক্রির জন্য সেলিং হাব হচ্ছে। প্রথম ধাপে ৫০টি দোকান তৈরি হয়ে গিয়েছে। শুধু রঙের কাজ বাকি।আরতা শেষ হলেই উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
৪৮০টি সবুজ বাজি বিক্রির দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ক্ষুদ্রশিল্প দফতর। এবার বাকি দোকান তৈরির কাজ কবে হবে সে প্রশ্ন তুলছেন বাজি ব্যবসায়ীরা।বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, ৫০টি দোকান চলতি বছরের পুজোর আগেই উদ্বোধন হতে পারে। বাকি দোকান নির্মাণে কিছু জটিলতা থাকায় আটকে আছে। অন্যদিকে জানা গিয়েছে, বাজি তৈরির জন্য আলাদা জমি দিতে প্রস্তুত হাড়ালের বাজিব্যবসায়ীরা। হারালের এক ব্যবসায়ী বলেন,২০ বিঘা জমি আমাদের তৈরি আছে। কিন্তু প্রশাসনের কর্তারা সবুজ সিগন্যাল দিলে তবে তা দেওয়া হবে। ব্যবসায়ীদের অভিযোগ এই কাজের জন্য বারবার প্রশাসনের কর্তারা জায়গা পরিদর্শন করে গেছেন। তারপরও কাজ এগোয় নি। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের কাটাখাল উত্তরভাগ বাইপাসে খালের দু'ধারে দু'কোটি ৪৮ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে এই বাজি সেলিং হাব নির্মিত হচ্ছে। গতবছর উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে এর শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৬২ বিঘা জমিজুড়ে এই হাব তৈরি হচ্ছে। বারুইপুর ব্লকের চম্পাহাটি, বেগমপুর, সাউথ গড়িয়া পঞ্চায়েতের এক লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। হাব ছাড়াও উত্তরপুরীতে ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার কথা বলা হয়েছিল। এর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও ক্ষুদ্র শিল্পদফতর থেকে জায়গা দেখা হলেও কাজ এগোয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।স্থানীয় বাজি ব্যবসায়ী অর্জুন মণ্ডল বলেন, হাব নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক বিভাস সরদার। বাজি তৈরির জন্য জমি দিতে ব্যবসায়ীরা প্রস্তুত।আর তা তাড়াতাড়ি সম্পন্ন হলে উপকৃত হবে এলাকার মানুষ।
চামেলি দাস
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৫:১৪
আরও খবর
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত
১৫ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার ৩, উদ্ধার বিপুল পরিমাণে সোনার গয়না
বারুইপুর বাইপাসে বেআইনি দোকান উচ্ছেদ করা হলো প্রশাসনের উদ্যোগে
জয়নগরের মোয়ার পরে এবার বারুইপুরের পেয়ারার জি আই স্বীকৃতি, উপকৃত হবেন পেয়ারার সঙ্গে যুক্তরা
জয়নগরের মোয়ার পরে এবার বারুইপুরের পেয়ারার জি আই স্বীকৃতি, উপকৃত হবেন পেয়ারার সঙ্গে যুক্তরা
বারুইপুরের দুটি বিধানসভায় ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
বারুইপুরের দুটি বিধানসভায় ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
বারুইপুর: ফের ৪ হাজার ভুয়ো ভোটার! অভিযোগ জমা অধ্যক্ষ বিমানের
বারুইপুর: ফের ৪ হাজার ভুয়ো ভোটার! অভিযোগ জমা অধ্যক্ষ বিমানের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ