পুবের কলম প্রতিবেদক, বারুইপুর: বারুইপুরে ভুয়ো ভোটারের সংখ্যা ঘিরে ফের চাঞ্চল্য। পূর্ব বিধানসভার পর এবার পশ্চিম বিধানসভায় প্রায় ৪,০০০ ভূতুড়ে ভোটারের নাম থাকার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার বারুইপুর বিডিও অফিসে মহকুমা শাসকের হাতে ডেপুটেশন জমা দিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। এই ইস্যুতে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতিতে গণ-ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষের নেতৃত্বে ১০ সদস্যের এক প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে আলোচনা করে।
এর আগে বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি পঞ্চায়েতে প্রায় সাড়ে ৪ হাজার ভুয়ো ভোটারের নাম ধরা পড়েছিল, যা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক স্তরে এ বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। চম্পাহাটি পঞ্চায়েতের ২৬ এবং ৪১ নম্বর বুথের ভোটার তালিকায় প্রায় ৪,০০০ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছিল। যাদের নাম নতুন যুক্ত হয়েছে, তারা এলাকার বাসিন্দাই নন বলে দাবি স্থানীয়দের। গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের সময় চম্পাহাটি পঞ্চায়েতে ভোটারের সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০, কিন্তু চলতি বছরের তালিকায় আচমকা ভোটার বেড়ে ২২ হাজার ৪০০ হয়ে গিয়েছে। ß;ুটিনি করে দেখা যাচ্ছে, ৬০ বছর বয়সেও নতুন ভোটার হিসেবে তালিকায় নাম উঠেছে কারও কারও। তালিকাতেই থাকা সনকা মাঝি নামে এক ভোটারের ফোন নম্বরে কল করতেই আবার তা ধরেন মালদহের এক যুবক। তাতেই আরও বাড়ে ধোঁয়াশা।আরও খবর
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
স্পিকারের দপ্তর ছাড়লেন বিমান, ইস্তফা দিলেন এজি
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
১৫ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার ৩, উদ্ধার বিপুল পরিমাণে সোনার গয়না
বারুইপুর বাইপাসে বেআইনি দোকান উচ্ছেদ করা হলো প্রশাসনের উদ্যোগে
বারুইপুর বাইপাসে বেআইনি দোকান উচ্ছেদ করা হলো প্রশাসনের উদ্যোগে
জয়নগরের মোয়ার পরে এবার বারুইপুরের পেয়ারার জি আই স্বীকৃতি, উপকৃত হবেন পেয়ারার সঙ্গে যুক্তরা
জয়নগরের মোয়ার পরে এবার বারুইপুরের পেয়ারার জি আই স্বীকৃতি, উপকৃত হবেন পেয়ারার সঙ্গে যুক্তরা
বারুইপুরের দুটি বিধানসভায় ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
বারুইপুরের দুটি বিধানসভায় ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর