আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বুকার জয়ী স্যাটানিক ভার্সাসের লেখক সলমন রুশদি শুক্রবার ছুরিকাহত হন। কমপক্ষে কয়েক মিনিটের ব্যবধানে ২৪ বার কোপানো হয় তাঁকে। এই মূহুর্তে আন্তর্জাতিক লেখকের অবস্থা অত্যন্ত আশংকাজনক। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।
রুশদির একটা চোখ নষ্টের আশংকা করছেন চিকিৎসকরা।আরও পড়ুন:
নিউইয়র্ক পুলিশ ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে রুশদির ঘাতকের নাম। ভারতীয় বংশোদ্ভূত লেখকের ওপর হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছর বয়সী মাতার ইরানীয় বংশোদ্ভূত।
বর্তমানে তার ঠিকানা অবশ্য ক্যালিফোর্নিয়া।আরও পড়ুন:
১৯৮৮ সালে প্রকাশিত হয় স্যাটানিক ভার্সেস। তারপ এক দশক পর জন্ম হয় হাদির। শিয়া সম্প্রদায় ভুক্ত এই যুবকইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর গভর্নর ভাবে অনুরক্ত। তবে সে কোন কট্টরপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।