পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) নিষিদ্ধ করল রাশিয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে পুতিন সরকার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে, সোভিয়েত-পরবর্তী রাশিয়ার উপর হিউম্যান রাইটস ওয়াচের কাজ সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়েছে।’ ফিলিপের আরও বক্তব্য, আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হল সরকারের একনায়কতান্ত্রিক নীতি। দমন-পীড়নের অস্বাভাবিক বৃদ্ধি এবং ইউক্রেনে তার বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধি।